বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অনলাইনে লাইভ — সম্পূর্ণ ফ্রি
বাংলাদেশে TrainKothai-ই একমাত্র ওয়েবসাইট যেখানে ট্রেনের লাইভ লোকেশন, কত লেট, পরের স্টেশনে পৌঁছানোর সময় ও গতি — সবই দেখা যায়। যেকোনো ব্রাউজারে চলে, সাইন-আপ লাগে না, কোনো চার্জও নেই।
১৬৩১৮-এ এসএমএস
TR লিখে ট্রেন নম্বর দিয়ে ১৬৩১৮-এ পাঠালে ফিরতি এসএমএসে অবস্থান জানা যায় (প্রতিবার প্রায় ৪ টাকা + ভ্যাট)। এসএমএসে ট্রেন ট্র্যাকিং গাইড
অ্যাপ দিয়ে
মোবাইল থেকে ট্রেন ট্র্যাক করতে TrainKothai-এর অ্যাপ Android ও iOS দুটিতেই আছে। রেলওয়ের অফিশিয়াল BR Explorer অ্যাপও ব্যবহার করতে পারেন, তবে সেটিতে প্রতিবার প্রায় ২ টাকা লাগে এবং এটি শুধু Android-এ।
প্রশ্ন আছে?
TrainKothai-তে বাংলাদেশ রেলওয়ের ট্রেন ট্র্যাকিং নিয়ে দ্রুত উত্তর।
২০২৬ সালে বাংলাদেশে ট্রেনের লাইভ লোকেশন জানার কয়েকটি উপায় আছে। সবচেয়ে ভালো উপায় হলো TrainKothai.com-এ যাওয়া, অথবা Android ও iOS-এর অ্যাপটি ব্যবহার করা। এখানে ট্রেনের লাইভ লোকেশন, কত লেট চলছে ও গতি রিয়েল-টাইমে দেখা যায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ — গত ১৪ দিনে ট্রেনটি কতটা লেট ছিল সেটিও দেখা যায়। টাকা খরচ করতে চাইলে এসএমএস একটি উপায়, তবে প্রতিটি মেসেজে প্রায় ৫ টাকা লাগে এবং সেটি মাত্র একবারের আপডেট; ৫ মিনিট পর আবার জানতে চাইলে আরেকটি মেসেজ পাঠাতে হবে, আবার ~৫ টাকা। রেলওয়ের অফিশিয়াল BR Explorer অ্যাপেও লাইভ লোকেশন দেখা যায়, তবে প্রতিবার ২ টাকা লাগে এবং এটি শুধু Android-এ। বাংলাদেশে ফ্রিতে ট্রেন ট্র্যাকিং খুঁজলে TrainKothai-ই সেরা।
বাংলাদেশ রেলওয়ের এসএমএস সার্ভিস আছে — TR লিখে ট্রেন নম্বর দিয়ে ১৬৩১৮-এ পাঠালে ফিরতি মেসেজে ট্রেনের অবস্থান জানা যায় (এসএমএস চার্জ প্রযোজ্য)। ফ্রিতে রিয়েল-টাইম ট্র্যাকিংয়ের জন্য TrainKothai ব্যবহার করতে পারেন।
না, কিন্তু সেই অভাব পূরণ করতেই TrainKothai। আমাদের ওয়েবসাইট বা অ্যাপ — যেটিই ব্যবহার করুন, আপনার ট্রেন ঠিক কোথায় আছে সহজেই দেখতে পাবেন। যাত্রীদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিটি ট্রেনের অবস্থান রিয়েল-টাইমে আপডেট করা হয়।
হ্যাঁ, বাংলাদেশে অনলাইনে ট্রেন ট্র্যাকিংয়ের জন্য TrainKothai ১০০% ফ্রি। কোনো সাইন-আপ নেই, কোনো চার্জ নেই — যেকোনো ট্রেন ট্র্যাক করুন, লেট দেখুন, রুট খুঁজুন, সবই বিনামূল্যে।
TrainKothai চলে যাত্রীদের পারস্পরিক সহযোগিতায়! ট্রেনে ওঠার পর অ্যাপ খুলে `আমি ট্রেনে আছি` চাপলেই হয়। আপনি সত্যিই ওই নির্দিষ্ট ট্রেনে আছেন কি না, আমাদের সিস্টেম নিরাপদে আপনার লোকেশন যাচাই করে দেখে। নিশ্চিত হওয়ার পরই ট্রেনের লাইভ লোকেশন অ্যাপ ও ওয়েবসাইটে আপডেট করা হয়। আপনার গোপনীয়তা নিয়ে চিন্তার কিছু নেই — এই তথ্য শুধু ট্রেনের অবস্থান নির্ণয়েই ব্যবহার করা হয়, যাতে বাকি সবাই জানতে পারেন ট্রেনটি কোথায় আছে এবং কতটা লেট চলছে।
হ্যাঁ। TrainKothai পুরোপুরি ব্রাউজারেই চলে — trainkothai.com-এ গিয়ে ট্রেনের নাম বা নম্বর লিখলেই লাইভ দেখতে পাবেন। কিছু ইনস্টল করার দরকার নেই, অ্যাকাউন্টও লাগে না। ফ্রি অ্যাপটিতে (Android-এর জন্য Google Play, আইফোনের জন্য App Store) জিপিএস শেয়ারিং, অফলাইন সময়সূচি ও অ্যালার্টের মতো বাড়তি সুবিধা আছে, তবে শুধু ওয়েবসাইট থেকেই প্রতিটি ট্রেনের লাইভ অবস্থান দেখা যায়।
সত্যি কথা বলতে, নামটা আসলে আমার নিজের বানান ভুল থেকেই এসেছে! বাংলিশে লেখায় আমি খুব একটা পটু না। ডোমেইন কেনার সময় আমি সত্যিই ভেবেছিলাম “Kothay” না, “Kothai” ই সঠিক বানান। কিন্তু সময়ের সাথে সাথে যাত্রীরা যখন সার্ভিসটা ব্যবহার করতে শুরু করলেন আর ভালোবেসে ফেললেন, তখন সবাই আমাদের TrainKothai নামেই চিনে গেল। এই নামটা যেহেতু ততদিনে মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে, তাই আমরা গর্বের সাথেই নামটা রেখে দিয়েছি।